মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

রিট করেও হেরে গেলেন নবীগঞ্জের মেয়র প্রার্থী রাহেল

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৯৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট করেও হেরে গেলেন সদ্য অনুষ্ঠিত নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী। বিগত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত পরাজিত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী কর্তৃক মহামান্য হাইকোর্টে বিচারপতি জেবিএম হাসান ও মোহাম্মদ খাইরুল আলম এর আদালতে নবীগঞ্জ পৌরসভার ১, ৩, ৭, ৮ নং ওয়ার্ড ও ৯নং ওয়ার্ডের জয়নগর কেন্দ্রের ভোট পূর্ণ গননা চেয়ে রিট করেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় শুনানি শেষে রিটটি খারিজ করে দেন আদালত। ইতিমধ্যে নবীগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়রসহ কাউন্সিলরগনের গেজেট প্রকাশিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com