সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

মাধবপুরে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের মতবিনিময় সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৪৯৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে হবিগঞ্জ জেলা শাখার সভাপতি চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্করের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং আবুল কাশেম চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, আজমিরিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, বাহুবল উপজেলার ভাইস চেয়ারম্যান ইয়াকুত আলী, মাধবপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মজিবউদ্দিন তালুকদার, আজমিরিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, বানিয়াচং উপজেলার ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মাধবপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আকতার হেলেন, বানিয়াচং উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, হাসিনা আক্তার, বাহুবল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, নবীগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমূখ। জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মাধবপুর উপজেলা সদরে পৌছলে উপজেলা বাসীর পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান তাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com