মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৪৫৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ৭ কেজি গাঁজাসহ ফারুক মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত ফারুক মিয়া (৪৫) চুনারুঘাট উপজেলার কালামন্ডল (আমরুবাজার) এলাকার মৃত আব্দুল লতিফের পুত্র। জানা যায়, গত শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে এস আই মনিরুজ্জামান সহকারে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার কাজিরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একাধিক মাদক মামলার আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী ফারুক মিয়া (৪৫) কে ৭ কেজি গাজা, মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যাবসায়ী ফারুক চুনারুঘাট হতে মোটরসাইকেল যোগে গাজা নিয়ে মার্কুলি যাচ্ছিল, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গাজাসহ গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com