সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধপুর পৌরসভায় নৌকার পরাজয়ের জন্য হাবিল-কাবিলকে দায়ী করলে শ্রীধাম

  • আপডেট টাইম রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৭৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌরসভা নির্বাচনে জামানত হারানোর কারন হিসাবে আওয়ামীলীগ প্রার্থী শ্রীধাম দাশ গুপ্ত দাবী করেছেন, ৯৯ ভাগ নেতাকর্মী অন্য দলের প্রার্থীর সাথে গোপন আতাত করে কালো টাকার কাছে বিক্রি হয়ে নৌকার বিরোধীতা করায় এই ফলাফল হয়েছে। এছাড়াও তিনি দাবী করেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের কালো টাকার ছড়াছড়ি, টোকেনের মাধ্যমে ফ্রি মদ বিতরণ, হোটেল রেস্তোরায় ভুড়ি ভোজন, শাড়ি লুঙ্গি বিতরণ করেছেন। তিনি নৌকার বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য তিনি দলীয় হাই কমান্ডের প্রতি আহ্বান জানান।
তিনি তার পরাজয়ের জন্য দলের বিদ্রোহী প্রার্থীদের দায়ী করে বলেন, মাধবপুর পৌর আওয়ামীলীগের ২/৩ জন নেতা (হাবিল-কাবিল) বিদ্রোহী প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহার না করতে উৎসাহিত করে। শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে শ্রীধাম দাশ গুপ্ত এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন, নির্বাচনে অনেকেই পদ পদবি বাচানোর জন্যনাম দেখানো প্রচার প্রচারনায় অংশ গ্রহন করেন। বাস্তবে নৌকাকে পরাজিত করার জন্য কাজ করেছেন। তিনি বলেন নির্বাচন শতভাগ সুষ্ঠ হলেও কালোটাকা মুক্ত করতেন পারেনি প্রশাসন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যারা দলের বিরুদ্ধে কাজ করেছে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারীর কাছে লিখিত অভিযোগ দাখিল করেছি। সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান। এ সময় শ্রীধাম দাশ গুপ্তের নির্বাচনের প্রধান উপদেষ্টা রাখাল দাশ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারী নির্বাচনে তিনি মাত্র ৬০৮ ভোট পেয়ে ৪ প্রার্থীর মাঝে ৪র্থ স্থান অর্জন করেন। এতে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com