সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জের সাবেক এমপি মুনিম চৌধুরীসহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৪৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল-নবীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুসহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় কুর্শি বাসষ্ট্যান্ড এলাকায় চুরি-ডাকাতি ও প্রতারণার সাথে জড়িত লিটনের শাস্তির দাবীতে এ বিশাল মানবন্ধন অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য দিলবাহার আহমেদ দিলকাছ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইকরামুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাসান, মোজেফর মিয়া, গোলেমান খান, সাবেক ইউপি সদস্য আফিজ উদ্দিন, নাজিম উদ্দিন, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর মিয়া ও সেলু মিয়া প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক এমপি মুনিম চৌধুরী একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ভদ্র ও বিনয়ী একজন মানুষ। গ্রামবাসী এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এলাকায় অপ-প্রচার চালাচ্ছে চুরি-ডাকাতি ও প্রতারণার সাথে জড়িত এবং পিতার ত্যাজ্যপুত্র ঘোষিত লিটন। লিটন ও তার ভাইদের যন্ত্রনায় এলাকাবাসী অতিষ্ট। তাদের বিরুদ্ধে সাবেক এমপি মুনিম চৌধুরী ও গ্রামের মুরুব্বীদের কাছে অনেক অভিযোগ এবং থানায় মামলা রয়েছে। লিটন প্রতারনার মাধ্যমে অনেকের টাকা আত্মসাত করেছে। শুধু তাই নয়, সাধারণ মানুষের উপর হামলা ও মামলা দিয়ে হয়রানীও করছে লিটন ও তার লোকজন। ভুক্তভোগীদের অভিযোগে এমপি মুনিম চৌধুরী ও গ্রামবাসী প্রতিবাদ করলে সে ক্ষিপ্ত হয়ে উঠেছে। নিরূপায় হয়ে সে এখন গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে’ এবং মিথ্যা অপ-প্রচার চালিয়ে গুনীজনদের মানহানী করছে”। বিষয়টি সুষ্টু তদন্ত করে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com