রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাহুবলে পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে সার্কেল এএসপি’র ‘পুলিশ নেটওয়ার্ক’ টিম গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৫১৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে এবার পুলিশ, ছাত্র, শিক্ষক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে ‘পুলিশ নেটওয়ার্ক’ নামের নতুন একটি টিমের যাত্রা শুরু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় বাহুবল সার্কেল অফিসে আয়োজিত মতবিনিময় সভায় ‘পুলিশ নেটওয়ার্ক’ নামের এই ব্যতিক্রমধর্মী টিমের আনুষ্ঠানিকভাবে যাত্রা ঘটে। পুলিশ নেটওয়ার্ক টিমের উদ্বোবক পারভেজ আলম চৌধুরী বলেন, পুলিশ, শিক্ষিত যুব সমাজ, সাংবাদিক, ছাত্র, শিক্ষক, আলেম-উলামা ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে একত্রিত করে একই প্লাটফর্মে এনে সমাজ থেকে অপরাধ নির্মূলে কাজ করতেই আমার এই নতুন প্রয়াস। একে ওপরের কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করলে বাহুবলে ঘটে চলা সকল ধরণের অপরাধ জিরো টলারেন্সে নামিয়ে আনা সম্ভব। তিনি আরো বলেন, ‘পুলিশ নেটওয়ার্ক’ টিমের একটি নির্দিষ্ট গঠনতন্ত্র তৈরী করা হবে। গঠনতন্ত্রে এই টিমের কার্যবিধি ও কাঠামো উল্লেখ থাকবে। পরবর্তীতে সেই গঠনতন্ত্রের আলোকেই টিমটি কাজ করে যাবে। তিনি বলেন, আমাদের এই টিমের কার্যক্রম পরিচালনার জন্য ছাত্র, শিক্ষক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে প্রতিটি ইউনিয়নে একটি করে কমিটি গঠন করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে পুলিশ নেটওয়ার্ক টিমের কেন্দ্রীয় কমিটি অচীরেই গঠিত হবে বলে তিনি জানান।
মতবিনিময় সভায় বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, সানশাইন মডেল হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এম. শামছুদ্দিন, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিচালক আইয়ুব আলী, বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার ভাইস পিন্সিপাল আজিজুর রহমান মানিকসহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতচ্ছৃন্দ, ছাত্র, শিক্ষক, সাংবাদিক উপস্থিত থেকে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com