মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে ঠান্ডাজনিত রোগে দুই নবজাতকের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৬৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ঠান্ডাজনিত রোগবালাই দেখা দিয়েছে। ঠা-াজনিত রোগে ২ নবজাতকের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঠা-াজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দুই দিনে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে শিশু-বৃদ্ধসহ নানা বয়সের শতাধিক রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঠা-াজনিত রোগে আক্রান্ত চুনারুঘাট উপজেলার পাকুরিয়া গ্রামের আব্দুল হামিদের নবজাতক ও মাধবপুরের আদাঐর গ্রামের সুনীর ঘোষের নবজাতক মারা যায়। সরেজমিন শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, এ ওয়ার্ডের কোথাও জায়গা নেই। অনেকেই চিকিৎসা নিতে মেঝেতে এবং বারান্দায় পড়ে আছেন। রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় ডাক্তার ও নার্সরা চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন। রোগীদের অভিযোগ, রোগী বাড়লেও হাসপাতালে খাবার স্যালাইন ছাড়া অন্য কোন ওষুধ পাওয়া যাচ্ছে না। ওষুধসহ যাবতীয় জিনিসপত্র বাহির থেকে কিনে আনতে হয়। দুই নবজাতকের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, গত ২ দিন ধরে শীত পড়ায় সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সের মানুষ। আর এদের মধ্যে বেশিরভাগই নবজাতক ও শিশু। অতিরিক্ত ঠা-া এড়িয়ে চলার পরামর্শও দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com