সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে বিশ^বরেণ্য দার্শনিক ডঃ মহানামব্রতজীর জন্মদিন পালিত

  • আপডেট টাইম রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশ^বরেণ্য মানবতাবাদী দার্শনিক ডঃ মহানামব্রত ব্রহ্মচারীজীর ১১৭তম শুভ জন্মোৎসব সারাদেশের ন্যায় হবিগঞ্জেও বিপুল উৎসাহে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত ২৫ ডিসেম্বর হবিগঞ্জ মহানাম সেবক সংঘের উদ্যোগে স্থানীয় মহাপ্রভু আখড়ায় সকাল ১১ টায় গুরুবিগ্রহে পূজাঅর্চনা, আলোচনাসভা, প্রসাদ বিতরণ ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচী পালিত হয়। দুপুরে মহানাম সেবক সংঘের সভাপতি সজল চন্দ্র সাহার সভাপতিত্বে বিশ^শান্তি ও মহানামব্রতের জীবনদর্শন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগত বলেন, মহানামব্রত ব্রহ্মচারী হিংসামুক্ত এক মানবিক বিশে^র স্বপ্ন দেখতেন। তাই বিশ^বাসীর সামনে তার উদাত্ত আহবান মানবজাতির একটি ধর্ম। মনুষ্যত্ব বা মানবতা। মানুষের ধর্ম কি কখনো দুই হতে পারে। মহানামব্রতজী বলেন, কি মানি বা কি বিশ^াস করি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কি করি আপনার ধর্মের গৌরব সেখানেই যখন আপনার মতবাদ গ্রহণ করে মানুষ মানুষকে হিংসা করবে না, সমাজের ক্ষতি করবে না, চুরি করবে না, মিথ্যা কথা বলবে না। মানুষকে মনুষ্যত্ব দিতে হবে, এই নিয়ে প্রতিযোগীতা চলুক। বক্তাগণ বলেন, ধর্মে ধর্মে অশেষ সংঘাতের এই যুগে মহানামব্রতজীর মানবধর্মের এই আদর্শই বিশ^বাসীকে শান্তি ও কল্যাণের পথ দেখাবে। সভায় বক্তব্য রাখেন অনঙ্গ মোহন দেবনাথ, বারীন্দ্র লাল রায়, দীপুল কুমার রায়, জাগ্রত দেবনাথ, বন্ধুমঙ্গল রায়, মৌমিতা দত্ত, শুভমিতা রায়, দূর্জয় দেব প্রহর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com