সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বিপুল পরিমাণ মাদক বহনকারী পিকআপসহ ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৮ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডের কুট্টাপাড়া এলাকায় বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। মাদক পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাকও জব্দ করা হয়। আটককৃত মাদক পাচারকারী হলেন, তওফিক মিয়া (২৩)। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আলানিয়া গ্রামের সামসুল আলমের পুত্র। স্থানীয় ও হাইওয়ে পুলিশ জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১১টায় সরাইল উপজেলার গোগদ নামক এলাকায় চেকপোস্ট বসায় হাইওয়ে পুলিশ। সার্জেন্ট মাহমুদুল ইসলাম ঢাকা অভিমুখী একটি জেড মেট্রো পিকআপ ট্রাক তল্লাশির জন্য থামানোর নির্দেশ দিলে তা পালিয়ে যাবার চেষ্টা চালায়। হাইওয়ে পুলিশ ধাওয়া করে কুট্টাপাড়া এলাকায় গাড়িসহ মাদক পাচারকারীকে আটক করে। এ সময় পুলিশ গাড়ি তল্লাশি চালিয়ে ৫টি পলিথিনে মোড়ানো ১০ কেজি গাঁজা ভর্তি প্যাকেট উদ্ধার করে। খাঁটিহাতা মোঃ মাহবুবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত গাঁজা ও মাদক পাচার কাজে ব্যবহৃত গাড়ির আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com