সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে তেলবাহি ট্রেন লাইনচ্যুতের ১৩ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল শুরু

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ১৩ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার দিবাগত রাত ১টার পর থেকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে সিলেটগামী তেলবাহি একটি ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়ে সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। ট্রেনের চালক হামিদ আলী জানান- শাহজীবাজার স্টেশনের কাছে রেল লাইনের রণাবেণ কাজ চলছিল। কিন্তু আমাদের কোনো নোটিশ বা সিগনাল দেয়া হয়নি। ফলে ট্রেনটি মেইন লাইন দিয়ে যাওয়ার কথা থাকলেও ইঞ্জিন অটোমেটিক ২নং লাইনে চলে যায়। এছাড়া বগি চলে যায় ১নং লাইনে। যে কারণে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর সিলেট ও আখাউড়া থেকে দুটি উদ্ধাকারী ট্রেন ঘটনাস্থলে পৌছেঁ উদ্ধার কাজ করে। এ সময় শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও আখাওড়াসহ বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহি ট্রেন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন এ পথের কয়েক হাজার যাত্রী। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারি স্টেশন মাষ্টার মুশফিক হোসেন জানান- শাহজিবাজার রেলস্টেশনের ৩নং লুব লাইন দিয়ে সিলেট রুটে সকল ধরণের ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ট্রেনের শিডিউল কিছুটা বিপর্যয় হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com