সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে আ.লীগ নেতাসহ ৫ জনকে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৯২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পূর্ব বিরোধের জের ধরে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিন্দ্র কুমার পাল রবিসহ ৫ জন কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহতদের মধ্যে ৩ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, রবিন্দ্র কুমার পাল রবি (৫০) সুজুগ পাল (৬০), শ্রীভাষ পাল (৩৩), সুশান্ত পাল (৬৫), অঞ্জনা পাল (৪০)।
জানা যায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা গ্রামের মৃত সুশীল পালের পুত্র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিন্দ্র কুমার পাল রবির সাথে প্রতিবেশী হরিশ চন্দ্র পালের পুত্র নিরব পাল সঞ্জয়ের রাস্তা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। রবিবার সকালে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে রবি ও নিরবের মধ্যে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে নিরব পালের নেতৃত্বে বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ রবিন্দ্র কুমার পাল এর উপর হামলা চালায়। এসময় রবিকে বাচাতে সুজুগ পাল, শ্রীভাষ পাল,সুশান্ত পাল ও অঞ্জনা পাল এগিয়ে আসলে তাদের উপরও এলোপাতাড়ি হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। রবিন্দ্র কুমার পালসহ ৫ জনে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় আহতদের মধ্যে ৩জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ও অপর দুজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com