সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শরীফপুরে স্বামীর বন্দিশালা থেকে নববধু ফরিদা উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুই মাসের মাথায় হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামে স্বামীর বন্দিশালা থেকে ফরিদা আক্তার নামের এক যুবতীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় স্বামী ও শশুর পালিয়ে গেছে। গত মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ আদালতের নির্দেশে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। সে বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের গোলাপ আলীর পুত্র।
পুলিশ ও ফরিদার পরিবার সূত্রে জানা যায়, দুই মাস আগে আনুষ্ঠানিকভাবে শরীফপুর গ্রামের নিম্বর আলীর পুত্র মাসুম মিয়া (২২) এর সাথে ফরিদা আক্তার (১৮) এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাসুম ও নিম্বর আলী যৌতুকের জন্য তার উপর নির্যাতন চালায়। গত সোমবার যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে একটি ঘরের মাঝে ফরিদাকে হাঁত-পা বেধে আটক করে রাখে। বিষয়টি ফরিদার পরিবারের লোকজন জানতে পেরে আদালতে মামলা করেন। এরইপ্রেক্ষিতে আদালতের নির্দেশে পুলিশ তাকে উদ্ধার করে গতকাল বুধবার তাকে কোর্টে প্রেরণ করে। আদালত তার জবানবন্দি রেখে তার বাবার জিম্মায় দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com