সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

টমটম স্ট্যান্ডে আধিপত্য সংঘর্ষে আহত টেটাবিদ্ধ আব্দুর রশিদ মারা গেছেন

  • আপডেট টাইম বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের টমটম (ইজিবাইক) স্ট্যান্ডে আধিপত্য নিয়ে সংঘর্ষে গুরুতর আহত ফার্নিচার ব্যবসায়ী আব্দুর রশিদ (৫০) ৫ দিন পর চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টায় তিনি সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী। এদিকে রশিদের মৃত্যুর খবর এলাকায় পৌছুলে শোকের ছায়া নেমে আসে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। উমেদনগর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, টমটম ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকায় দফায় দফায় দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দোকানপাট ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে প্রায় ৩শ জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা করে। সংঘর্ষের সময় আব্দুর রশিদ ও পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়। এদিকে কপালের এক পাশে টেটাবিদ্ধ আব্দুর রশিদকে সিলেট এমজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আইসিউ-তে ৫ দিন থাকার পর গতকাল মঙ্গলবার রাতে তিনি মারা যান। এদিকে তার মৃত্যুর খবর শহরে প্রচার হলে উত্তেজনা দেখা দেয়। এদিকে রশিদের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই প্রতিপক্ষের লোকজন গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com