সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে ট্রাভেলেটস অফ বাংলাদেশ ভ্রমন কন্যা এর ৪র্থ জন্মদিন পালিত

  • আপডেট টাইম বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ট্রাভেলেটস অফ বাংলাদেশ ভ্রমন কন্যা এর ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষ রোপন কর্মসূচীর আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকালে স্থানীয় সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাপা জেলা সভাপতি অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সুরবিতান সাধারন সম্পাদক ব্যাংকার মোঃ আবুল ফজল, ভ্রমন কন্যা জেলা লিডার নাহিদা খান সুর্মী, কো-লিডার জারিন তাসনিম প্রমী, রাকিবুল হাসান প্রমুখ। বিভিন্ন বক্তা নারীদের ক্ষমতায়ন, মুক্তিযুদ্ধ পর্যটন শিল্পের বিকাশ, বাল্য বিবাহ ও ইভটিজিং রোধ, মেয়েদের আত্মরক্ষার কৌশল, কুসংস্কার, মেয়েদের বয়ঃসন্ধিকালে বিভিন্ন সমস্যা সমাধান বিষয়ক ক্ষেত্রে ভ্রমন কন্যা গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। পরে অতিথিবৃন্দ কেক কাটেন এবং সুরবিতান সড়কের পাশে একটি বৃক্ষের চারা রোপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com