মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

২৫ পৌরসভার তফশিল ঘোষণা ॥ শায়েস্তাগঞ্জে মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর ॥ ভোট ২৮ ডিসেম্বর

  • আপডেট টাইম সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৪৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রথম ধাপে দেশের ২৫ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। রোববার নির্বাচন কমিশনের সচিব আসাদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এসব পৌরসভায় ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মোঃ আলমগীর জানিয়েছেন, সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com