সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

অল্প সময়ের মধ্যে সাক্ষি গ্রহণ করে দুর্ভোগ কমানো হবে-নারী ও শিশু আদালতের বিচারক

  • আপডেট টাইম বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৪২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশের পর সারাদেশের ন্যায় হবিগঞ্জেও বিচার কার্যক্রম এগিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাশ ৪৩ জন সাক্ষির স্বাক্ষ্য ও জেরা গ্রহণ করেন। মামলাগুলো হলো, ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, অপহরণ, যৌতুক দাবিসহ ইত্যাদি। এতে বিচারপ্রার্থীরা অনেকটা স্বস্থি পেয়েছেন। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক বিচারপ্রার্থীরা সাক্ষি নিয়ে আদালতে আসেন। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করে অনেককেই বাড়ি ফিরে যেতে হয়। এতে একদিকে মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছেন অন্যদিকে ন্যায় বিচারেও বিলম্ব হচ্ছে। এ কারণেই বিচারকগণ মামলার দীর্ঘসূত্রিতা কমাতে সিদ্ধান্ত নিয়েছেন, অল্প সময়ের মধ্যে সাক্ষি গ্রহণ করে দুর্ভোগ কমানো হবে। বিচারক সুদীপ্ত দাশ প্রতিদিনই সাক্ষিদের স্বাক্ষ্য গ্রহণ করবেন বলে আদালত সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com