সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ সদর হাসপাতালে কিনে আনা বাঁশের স্ট্যান্ড দিয়ে চলছে স্যালাইন

  • আপডেট টাইম রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নামেই। কাজের বেলায় ঠনঠন। জরুরি যন্ত্রপাতিতো অকেজো রয়েছেই এমনকি স্যালাইন চালানোর স্ট্যান্ডও হাসপাতালে নেই। গতকাল শনিবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলার আওয়াল মহল গ্রামের তৈয়বা নেছা এক নবজাতককে নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হন। ডাক্তার পরীক্ষা করে দেখেন ওই নবজাতকের শ^াসকষ্ট ও ঠান্ডা রয়েছে। পরবর্তীতে ওই নবজাতককে স্যালাইন লিখে দেন। সাথে সাথেই নবজাতকের নানা ক্বারী আনসার মিয়া স্যালাইন নিয়ে আসেন এবং শিশু ওয়ার্ডে যান। কিন্তু স্যালাইন পুশ করলেও স্ট্যান্ড পাননি। অনেক খোঁজাখুজি করে হাসপাতালে স্ট্যান্ড না পেয়ে চৌধুরী বাজার থেকে একটি বাঁশের স্ট্যান্ড বানিয়ে শিশু ওয়ার্ডে নিয়ে আসেন এবং তার নবজাতক নাতিকে স্যালাইন দেন। এ প্রতিনিধি কে দেখে তিনি বলেন, নামেই আধুনিক হাসপাতাল, কাজের বেলায় ঠনঠন। ওষুধতো দুরের কথা স্যালাইন দেওয়ার স্ট্যান্ডও পাওয়া যায়। তিনি এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com