সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে বাল্য বিয়ে ॥ প্রশাসনের অভিযানে বরের দুলাভাইকে ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪৯০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে এক বাল্য বিবাহের ঘটনায় বর পক্ষকে ২০ হাজার টাকা অর্থদ- করেছে উপজেলা প্রশাসন। গত শুক্রবার গভীর রাতে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন অভিযান পরিচালনা করে বাল্য বিবাহ হওয়ায় এ জরিমানা করেন জানাযায়, উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামে তন্নী দাসের(১৩) সাথে হৃদয় দাসের বাল্য বিবাহ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছালে কনে, কনের পিতা-মাতা, বর, বরের পিতা মাতা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। প্রশাসন ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই বাল্য বিয়ে সম্পন্ন হয়ে যায়। পরে বরের দুলাভাই নেপাল দাসকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্য-বিবাহ নিরোধ আইন ২০১৭ এর মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদন্ড (অনাদায়ে এক মাসের) কারাদ- প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ দাশ। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই বিয়েটি সম্পন্ন হয়ে যায়, সেখানে কনে ও বর পক্ষর কাউকে পাওয়া যায়নি তারা পালিয়ে যায়, পরে বরের দুলাইভাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। তিনি আরও বলেন মেয়ের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com