সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

৫ হাজার লোককে মাস্ক দিল ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৪০৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ করোনা ভাইরাস সংক্রমন রোধে হবিগঞ্জ শহরের ৫ হাজার নারী-পুরুষের মাঝে মাস্ক বিতরণ করেছে ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জ। গতকাল রবিবার সকাল ১১টায় শহরের কোর্ট মসজিদ এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। পরে ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের নেতৃবৃন্দ শহরজুড়ে মাস্কগুলো বিতরণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মুখলিছুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি’র সহ সভাপতি শফিকুল বারী আওয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, খোয়াই থিয়েটারের সভাপতি অ্যাডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সম্মিলিত নাগরিক আন্দোলনের সমন্বয়ক পীযূষ চক্রবর্তী ও ফরহাদ হোসেন কলি। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রেন্ডস সোসাইটির যুগ্ম সমন্বয়ক বিপ্লব রায় চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন, করোনা ভাইরাস সংক্রমন শুরুর পর থেকেই ফ্রেন্ডস সোসাইটি কাজ করে যাচ্ছে। তাদের পিপিই ও মাস্কসহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এজন্য তারা প্রশংসার দাবিদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের যুগ্ম সমন্বয়ক মিজানুর রহমান শামীম, একেএম নাছিম, অ্যাডঃ মিজানুর রহমান, নুরুজ্জামান চৌধুরী শওকত, মোঃ সোহরাব খান প্রমুখ। মাস্ক বিতরণে সহায়তা করে যুব রেড ক্রিসেন্ট সোসাইটি।
সংগঠনের সমন্বয়ক আবু হেনা মোস্তফা কামাল বলেন, ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের পক্ষ থেকে জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই এবং হ্যান্ড সেনিটাইজার প্রদান এবং গত কোরবানি ঈদের পূর্বে গরুর হাটে মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমন রোধে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com