সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সরকারের কাছ থেকে ঋণ নিয়ে সেটাকে যথাযথভাবে ব্যবহার করতে হবে-আবুল কাশেম

  • আপডেট টাইম সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৪৯৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ একজন মানুষের ইচ্ছা শক্তির কাছে অনেক কিছু নির্ভর করে, আপনি আমি যে কাজটিই করব, সেটাকে আপন মনে করতে হবে, কাজের মত করে কাজটিতে মনোনিবেশ করতে হবে, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ গ্রহন করে কোন যুবক যুবতী যদি মনে করে আমি আমার জীবনের গতিপথ পরিবর্তন করব, অবশ্যই সেটা সম্ভব, সরকারে একেবারে স্বল্প মুনাফায় এক্ষেত্রে যুবক, যুবতীদের যুব ঋণ দিচ্ছে। সরকারের কাছ থেকে ঋণ নিয়ে সেটাকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। যে কাজের জন্য ঋণটি নিচ্ছেন সেই কাজেই এ টাকাগুলো বিনিয়োগ করতে হবে। গতকাল রোববার বানিয়াচং উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী এ কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মহি উদ্দিন আগা খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী। এতে বিশেষ অতিতি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইম হাসান পুলকসহ যুব উন্নয়ন কর্তৃক প্রশিক্ষনপ্রাপ্ত বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে ইউএনও মাসুদ রানা বলেন, কাউকে মাছ খাওয়ার আগে, মাছ ধরার উপায় শিখাতে হবে, তাহলে সারা জীবন সে মাছ খেতে পারবে, প্রশিক্ষণের কোন বিকল্প নেই, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার মাধ্যমে আপনি যে কাজটিই করবেন, সেটাই হবে টেকসই এবং মজবুত। কোন এক সময় নকিয়া মোবাইলের উপর আর কোন মোবাইল ফোন ছিল না, এক সময় আমরা গর্ব করে বলতাম আমার একটা নকিয়া মোবাইল সেট আছে, কালের পরিবর্তে এখন আর সেই অবস্থা নেই, কারন নকিয়া এনড্রয়েট মোবাইল তৈরী করতে পারেনি, যে কারনে নকিয়া মোবাইল কোম্পানী প্রায় বিলুপ্ত। আপনাকে সময়ের সাথে এগিয়ে চলতে হবে, যখন যে সময় আসবে, আপনাকে সেই সময়ের উপযোগী মানুষ হিসেবে নিজেকে তৈরী করতে হবে, বর্তমানে বাংলাদেশ এখন বিশে^র কাছে একটি রোল মডেল। আমাদের পোশাক শিল্প বিশ^দরবারে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। সেটা কিন্তু আপনাদের মত যুবক,যুবতীদের মাধ্যমেই সম্ভব হয়েছে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ যুবক,যুবতীদের হাতে উপজেলা যুব উন্নয়ন কর্তৃক যুব ঋণের চেক হস্তান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com