মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পিআইবি’র উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাবে ৩ ধাপে ৮দিন ব্যাপী সাংবাদিক কর্মশালা শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রেস ইন্সষ্টিটিউটের উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাবে ৩ ধাপে ৮দিন ব্যাপী সাংবাদিক কর্মশালা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রথম ধাপে ৩দিন ব্যাপী ‘অনুসন্ধানমুলক রিপোর্টিং প্রশিক্ষণ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। প্রেসক্লাব সভাপতি ঈসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহিরের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিআইবির প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।
প্রথম দিনে অনুসন্ধানমুলক রিপোর্টিং ও ডেপথ রিপোর্টিং-এর পার্থক্য, অনুসন্ধানমুলক রিপোর্টিং এর ধরণ ও প্রকরণ, অনুসন্ধানমুলক রিপোর্টিং এর তথ্য সংগ্রহের কৌশল, অনুসন্ধানমুলক প্রতিবেদন তৈরীতে রিপোর্টারের প্রস্তুতি এবং অনুসন্ধানমুলক রিপোর্টি য়ের প্রধান প্রতিবন্ধকতা সমুহ বিষয়ে রিসোর্সপার্সন ছিলেন বৈশাখী টেলিভিশনের প্লানিং কনসালট্যান্ট জুলফিকার আলী মানিক। কর্মশালায় ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। আগামীকাল শনিবার ৩দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস ইন্সষ্টিটিউট (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ।
এছাড়া আগামী ১ ও ২ নভেম্বর ‘শিশু ও নারী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ এবং ৩, ৪ ও ৫ নভেম্বর সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হবে। ৩ ধাপের এ প্রশিক্ষণে জেলা ও উপজেলার ১শ জন সাংবাদিক অংশগ্রহণ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com