সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরে অবৈধ সিএনজি মোটর সাইকেল ও টমটমের বিরুদ্ধে অভিযান ॥ আটক শতাধিক

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় শারদীয় দুর্গাপূজা সামনে রেখে চেক পোষ্ট বসিয়ে অবৈধ সিএনজি অটোরিকশা, মোটর সাইকেল, টমটমসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু হয়েছে। গত দুই দিনে শতাধিক যানবাহন আটক করা হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হবিগঞ্জসহ বিভিন্ন উপজেলায় চেকপোষ্ট বসিয়ে ট্রাফিক পুলিশ এসব যানবাহন আটক করছে। এর মধ্যে রয়েছে নম্বরবিহীন, মেয়াদোত্তীর্ণ ও চোরাই গাড়ি। চালকরা আরও অভিযোগ করেন, নতুন গাড়ি কেনার পর তিনমাস রেজিস্ট্রেশন ছাড়া চালানোর নিয়ম রয়েছে। অভিযানের সময় সেল রিসিট দেখানোর পরও গাড়ি আটক করে নিয়ে আসে এবং মামলা দেয়া হয়। এ বিষয়ে ট্রাফিক সার্জেন্ট আল আমিন বলেন, কাগজপত্র বিহীন ও মেয়াদোত্তীর্ণ এবং চোরাই গাড়ি আটক করে মামলা দেয়া হচ্ছে। মামলা ভাঙিয়ে গাড়ি ছেড়ে দেয়া হচ্ছে। অভিযান চলমান থাকবে। গতকাল সরেজমিনে গিয়ে ট্রাফিক অফিসে প্রায় অর্ধশতাধিক সিএনজি, মোটর সাইকেল ও টমটম দেখা যায়। এসব ছাড়িয়ে নিতে মানুষের ভিড় জমেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com