মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

রাজিউড়া ইউপি চেয়ারম্যান শেখ কামালের ইন্তেকাল

  • আপডেট টাইম শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক শেখ কামাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। বৃহস্পতিবার ররাতে তিনি হুরগাঁও গ্রামে নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেন। চেয়ারম্যান ঘুম থেকে না উঠায় সকাল ৭ টার দিকে তার স্ত্রী জাগাতে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান। অনেকের ধারণা রাতের কোন এক সময় ষ্টোকে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৭) বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় তার গ্রামের বাড়ীতে জানাযার নামাজ অনুষ্ঠিত। হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেল, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আদিল হোসেন জজ মিয়া, ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন বেনু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ জানাজার নামাজে অংশ গ্রহন করেন। জানাজার নামাজ শেষে মাদ্রাসার প্রাঙ্গণে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com