মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

গণহত্যা দিবসের আলোচনায় এমপি আবু জাহির ॥ একাত্তরে সেই ভয়াবহতার চিত্র রয়েছে কৃষ্ণপুরবাসীর স্মৃতিতে

  • আপডেট টাইম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে পাকিস্তানিদের বর্বরতা থেকে রক্ষা পায়নি ছোট্ট শিশু। নারকীয় হত্যাকান্ডের সঙ্গে সঙ্গে তারা কেড়ে নিয়েছিল বাঙালি মা-বোনদের ইজ্জ্বতও। খুচিয়ে-খুচিয়ে মেরেছে অসহায় মানুষদের। তাদের ব্রাস্ট ফায়ারে স্থানে স্থানে পড়েছিল লাশের স্তুপ। একাত্তরের সেই ভয়াবহতার চিত্র রয়েছে কৃষ্ণপুরবাসীর স্মৃতিতে। পরে ২০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত বধ্যভূমির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আবু জাহির। বীর মুক্তিযোদ্ধা অমরেন্দ্র লাল রায়ের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শরীফ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শাকীল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, জেলা ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান মুকুল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক খায়ের উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক শরিফুল আলম রনি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com