মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

প্রকাশিত হলো লায়লার নতুন গান ‘তোমারে আমার হতে দিল না’

  • আপডেট টাইম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অবশেষে প্রকাশিত হলো লায়লার নতুন আরেকটি গান। সংগীতচিত্রসহ বৃহস্পতিবার সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী গানের পাখি খ্যাত কোজআপ ওয়ান বিজয়ী সুলতানা ইয়াসমিন লায়লার ‘তোমারে আমার হতে দিল না’ শিরোনামের এই গানটি। নতুন এ মৌলিক গানটি নিয়ে বিশেষভাবে রোমাঞ্চিত এই শিল্পী। লায়লার নতুন মৌলিক গানটির কথা ও সুর করেছেন গীতিকার কবির বকুল।
লায়লা জানালেন, তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি গান এটি। তিনি বলেন, ‘বলা যায়, আমার স্বপ্ন ছিল তাঁর মতো একজন গীতিকারের গান কণ্ঠে ধারণ করা। এই সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি স্যারকে আমার জন্য আরও একটি গান লিখতে অনুরোধ করেছি।’
তাঁর জন্য গান লেখা প্রসঙ্গে কবির বকুল বলেন, ‘লায়লার গাওয়া “সখি গো আমার মন ভালা না” গানটি প্রথম আমাকে শোনায় আমার স্ত্রী দিনাত জাহান মুন্নী। তাঁর কণ্ঠ স্বতন্ত্র, তাতে মাটির গন্ধ আছে। লায়লার কণ্ঠে মানাবে এমন একটি গানই আমি তাঁর জন্য করেছি। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’
লায়লার জীবনের প্রথম মৌলিক গান ‘আমি তোমার হাতের ঘুড়ি হব’। কাজল আহমেদের লেখা ও ফুয়াদ নাসের বাবুর সুরে গানটি এখনো অনেকে শুনতে চান। সুযোগ পেলে বিভিন্ন অনুষ্ঠানে গানটি শোনান তিনি। সম্প্রতি বেশ কয়েকটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন লায়লা। অডিও গানের পাশাপাশি আসছে সেগুলোর সংগীতচিত্র। সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সেসব গান। এ ছাড়া নিজের ইউটিউব চ্যানেলেও নতুন গান প্রকাশ করছেন তিনি। ‘তোমারে আমার হইতে দিল না’ গানটির ভিডিও পরিচালনা করেছেন নূর হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com