সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সাংবাদিকতায় মখলিছ মিয়ার সফলতা ॥ ২০ বছরের কিছু কথা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৪৬৫ বা পড়া হয়েছে

পৃথিবীতে যত পেশা আছে এর মধ্যে অন্যতম সম্মানজনক পেশা হচ্ছে সাংবাদিকতা। সম্মানের সাথে সাথে এ পেশায় জীবনের ঝুঁকিও পরতে পরতে। তবে ঝুঁকির সাথে অত্যন্ত রোমাঞ্চকরও বটে। সাংবাদিকতায় খুব শখ করে অনেকেই নাম লেখান, কিছুদিন পর আবার ঝড়েও যান। অবশ্য ঝড়ে যাওয়ার অনেক কারণও আছে। একজন সংবাদকর্মীকে শিখতে হয় প্রতিনিয়ত। সে শিক্ষা যেমন হবে বই থেকে, তেমনি হবে অভিজ্ঞতা থেকে। যখন যে মনে করবে আমি অনেক কিছু জানি, তখনি সে অবনমিত হতে থাকবে।
জাতীয় পর্যায়ের সাংবাদিকরা বীট অর্থাৎ বিষয় ভিত্তিক কাজ করে থাকেন। যেমন কূটনৈতিক প্রতিনিধি, সংসদ প্রতিনিধি, রাজনীতিক প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, স্পোর্টস রিপোর্টার ইত্যাদি। আর একজন মফস্বলের সংবাদকর্মীকে সব বিষয় নিয়ে সংবাদ করতে হয়। সব বিষয় নিয়ে লিখতে হলে লাগে যোগ্যতা, প্রিতা, ধৈর্য্য, ত্যাগ ও দক্ষতা। আর সবটা যোগ্যতা আছে বানিয়াচংয়ের সাংবাদিক মখলিছ মিয়ার। সে যোগ্যতা একদিনে তৈরী হয়নি। এতে ব্যয় হয়েছে প্রায় ২০টি বছর। তিনি দৈনিক মানবজমিন পত্রিকা ও সিএনএন বাংলা টিভির বানিয়াচং প্রতিনিধি, দৈনিক এক্সপ্রেস পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার, তরঙ্গ টুয়েন্টিফোর ডট কম এর উপদেষ্টা সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি একজন পেশাদার সাংবাদিক। মফস্বলে সততা বজায় রেখে পেশাদার সাংবাদিকতা করা অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ। আর সেই ঝুঁকিপূর্ণ পেশাকে তিনি ভালোবেসেই ২০টি বছর অত্যন্ত সততার সাথে অতিক্রান্ত করেছেন। চমৎকার বন্ধুত্বসূলভ মানুষ তিনি। তিনি একজন আপাদমস্তক নিরক্ষেপ সাংবাদিক। কোনদিন প্রেসক্লাবের বড় পদ নিতে গ্রুপিং করেননি। পদ-পদবী থেকে সব সময় এড়িয়ে থাকেন। এ এড়িয়ে যাওয়াতে সহকর্মী ছাড়াও সকল শ্রেণিপেশার মানুষের অকুন্ঠ ভালোবাসা পাচ্ছেন তিনি। তিনি সাংবাদিকতা পেশা ছাড়াও সুরকার, গীতিকার, মঞ্চ অভিনেতা ও নির্দেশক। পেশাদার সৎ ও সাহসী সাংবাদিক প্রিয় সহকর্মী মখলিছ ভাইয়ের উত্তরোত্তর সফলতা-সমৃদ্ধি ও মঙ্গল কামনা করি। লেখক : শিব্বির আহমদ আরজু সম্পাদক ও প্রকাশক তরঙ্গ টুয়েন্টিফোর ডট কম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com