বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মির্জাপুর ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানের ইন্তেকাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৪০৫ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান চৌধুরী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর ইউনিয়নের সচিব নারায়ণ গোস্বামী। তিনি জানান, কয়েকদিন আগে হার্টে সমস্যা থাকায় অস্ত্রোপচার এর জন্য আবু সুফিয়ান চৌধুরীকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
চেয়ারম্যান এর সংক্ষিপ্ত জীবনী:
আবু সুফিয়ান চৌধুরী এবার নৌকা প্রতিক নিয়ে ২য় বারের মতো ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আবু সুফিয়ান চৌধুরী পেশায় একজন সফল কৃষক। কৃষিতে জনগণকে উদ্বুদ্ধ করা তার অন্যতম কাজ। কৃষি ছাড়াও তিনি ইউনিয়নের বিভিন্ন জনকল্যাণমূলক কাজে জড়িত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছয় পুত্র ও চার কন্যা সন্তানের জনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com