সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে ১৪ ডাকাতি মামলার আসামী ডাকাত সর্দার গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৫০২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ১৪ ডাকাতি মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত সর্দার আরশ আলী (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলার দেবপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ডাকাত আরশ আলী উপজেলার বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামের মৃত মোজাফফর উল্যার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, আরশ আলী একজন ডাকাত সর্দার। সে অনেক ভয়ঙ্কর ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী।
সিলেট বিভাগের সবকটি জেলা-উপজেলা ছাড়াও বি.বাড়িয়া-কুমিল্লা অঞ্চলে ডাকাতি করে থাকে। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ৪টি, মৌলভীবাজার সদর থানায় ৪টি, হবিগঞ্জ সদর থানায় ২টি ও বাহুবল থানাসহ বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে প্রায় সবকটি ডাকাতি মামলা। ৫ টি মামলায় সে ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে আত্মগোপনে ছিল।
সর্বশেষ চলতি বছরের ২৩ফেব্রুয়ারি তারিখে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে এক প্রবাসীর বাড়ির গ্রীলের তালা ও দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে। তাদেরকে অস্ত্রের মূখে জিম্মি করে খুনের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণ, মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৩ ল টাকার মালামাল লুট করে নিয়ে যায় ওই ডাকাত দল। পুলিশ জানায়, এ ঘটনার মূল পরিকল্পাকারী ছিল ধৃত ডাকাত সর্দার আরশ আলী। এর আগে গ্রেফতারকৃত তার সঙ্গীয় ডাকাত নজির মিয়াও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে উমরপুরের ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে আরশ আলীর নাম প্রকাশ করে। দীর্ঘদিন ধরে আরশ আলী আত্মগোপনে থেকে ডাকাতির পরিকল্পনা করতে থাকে। গত বুধবার গভীর রাতে সে দেবপাড়া এলাকায় অবস্থান করে। গোপন সূত্রে সংবাদ পেয়ে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের নির্দেশে ওসি (অপারেশন) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সর্দার আরশ আলীকে গ্রেফতার করেন। গতকাল বৃহস্পতিবার সকালেতাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com