মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

প্রধানমন্ত্রীর উপহার ২৫০০ টাকার তালিকায় অনিয়ম ॥ নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর রোকেয়া সাময়িক বরখাস্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৭২১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে চলমান করোনা ভাইরাসের সংকটে প্রধানমন্ত্রীর উপহার ২৫০০ টাকা প্রদানের ভোক্তা তালিকায় স্বামী, মেয়ে, আপন দুই ভাবী, আপন ভাইজি ও আপন ভাইর নাম অন্তর্ভূক্তের দায়ে নবীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রোকেয়া বেগম সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, নারী কাউন্সিলর রোকেয়া বিরুদ্ধে অনিয়ম করে নিজের স্বামী, মেয়ে, আপন দুই ভাবী, আপন ভাইজি ও আপন ভাইর নাম ২৫০০ টাকার ভোক্তা তালিকায় অন্তর্ভুক্তকরণের অভিযোগ প্রমাণিত হয়েছে। পাশাপাশি কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না এই বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য রোকেয়া বেগমকে নোটিশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত মে মাসের ২৭ তারিখ নবীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড হরিপুর গ্রামের বাসিন্দা রমিজ উল্লাহ নামের এক লোক নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগে উল্লেখ করেন- ওই ওয়ার্ডের নারী কাউন্সিলর রোকেয়া বেগম তার নিজ পরিবারের ৬ জনের নাম তালিকায় অন্তর্ভূক্ত করেছেন এবং সরকারের এই অর্থ সহায়তার সুবিধা ভোগ করেছেন।
তালিকায় অন্তর্ভূত নামগুলোর মধ্যে রয়েছেন- রোকেয়া বেগমের স্বামী রাজু আহমেদ, তার মেয়ে রুবি বেগম, আপন ভাতিজি মেহের জাহান আক্তার, ভাবী জামিনা বেগম, ভাই রুবেল মিয়া, ভাবী হালেমা। তারা সবাই একই পরিবারের সদস্য।
রমিজ উল্লাহ তার লিখিত অভিযোগে উল্লেখ করেন- তাদের ওয়ার্ডের অনেক কর্মহীন অসহায় গরীব পরিবার থাকার পরও নারী কাউন্সলরের একি পরিবারের ৬টি নাম অন্তর্ভূত করায় এলাকাবাসীর মধ্য তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ অভিযোগের প্রেক্ষিতে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তদন্ত করা হয়। পরে তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।
এরই প্রেক্ষিতে সোমবার কাউন্সিলর রোকেয়া বেগম সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com