বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে ভুয়া নিয়োগপত্রসহ প্রতারক দেলোয়ার গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৫২৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে সরকারি কর্মকর্তাদের সিল স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদানকারী চক্রের সদস্য দেলোয়ার হোসেন নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। হবিগঞ্জ জেলা এনএসআই ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই প্রতারককে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১৬ জুলাই) মধ্য রাতে অভিযানকালে তার কাছ থেকে নগদ টাকাসহ ভুয়া সিল ও নিয়োগপত্র উদ্ধার করা হয়। প্রতারক দেলোয়ার হোসেন মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে বিভিন্ন কার্যালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভুয়া সীল সার তৈরি করে চাকুরির নিয়োগপত্রের ব্যবসা করে আসছে। গোপন সূত্রে প্রাপ্ত এ সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ এনএসআই অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা এনএসআই হবিগঞ্জ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম ১৬ জুলাই দিবাগত রাত ১০ টায় বানেশ্বরপুর গ্রামে অভিযান চালায়। এসময় প্রতারক চক্রের হোতা দেলোয়ার হোসেন খোকন (৪২) কে তার নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল সীল ভুয়া নিয়োগপত্র নগদ ৫ হাজার টাকাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
যৌথ জিজ্ঞাসাবাদে অন্তত ২০ জন লোকের কাছ থেকে চাকুরী দেওয়ার নামে লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে গ্রেফতার দেলোয়ার স্বীকারোক্তি দেয়। অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা এনএসআই এর ডিডি মো. আজমল হোসেন ও এডি মো. হুমায়ুন। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com