শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত সেই কিশোরের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৫২৬ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত কিশোর জুবায়েল আহমেদ (১৫) মারা গেছেন। নিহত জুবায়েল দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামের মোবাশ্বিল মিয়ার ছেলে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামের মসুদ মিয়া তার বীজতলায় বেড়া দিলে একই গ্রামের মশাহিদ মিয়া গংরা চলাচলে বিঘ্ন ঘটবে বলে বাধা প্রদান করে। এনিয়ে গ্রামের পঞ্চায়েত পকে বিষয়টি অবগত করলেও তাতে কোন সুরাহা হয়নি। এরই জের ধরে গত শুক্রবার স্থানীয় গোপলার বাজার স্ট্যান্ডে মশাহিদ মিয়া ও মসুদ মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা পাল্টা হামলা হয়। এ সময় মশাহিদ মিয়ার পরে কিশোর জুবায়েল গুরুতর আহত হয়। পরে থাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টায় তিনি মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com