শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মাধবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা পরিষদ এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
র‌্যাব সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের নাসির মিয়ার পুত্র তামিম (২০)
বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছিল। উক্ত তথ্যের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১০জুন বিকেল সোয়া ৫ টার দিকে মাধবপুর উপজেলা পরিষদের গেইটের সামনে অভিযান পরিচালনা চালিয়ে তামিম (২০) কে আটক করেন। এ সময় তার দেহ তল্লাসী করে পলিথিনের ব্যাগে রক্ষিত ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com