শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

চুনারুঘাটে করাঙ্গী নদীর সাঁকো ভেঙে মৃতদেহ পানিতে ডুবে গেল ॥ আধঘন্টা পর উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৫১৩ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাট উপজেলার মরদেহ নিয়ে করাঙ্গী নদী পারাপারের সময় সাঁকো ভেঙে মৃত দেহ নিয়ে পানিতে পড়ে আহত হয়েছেন ৬ জন। এ সময় মরদেহটি পানিতে তলিয়ে গেলে এলাকাবাসীর সহযোগীতা প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর মৃতদেহ উদ্ধার করেন। বৃহস্পতিবার বিকালে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল খনকারিগাওর মধ্যে করাঙ্গী নদীর উপর বাশের সাঁকোটি ভেঙ্গে ঘটনাটি ঘটেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে খনকারিগাও গ্রামের মৃত নিরঞ্জন পালের পুত্র দুলাল পাল (৪০) এর হঠাৎ বুকে ব্যাথা হলে তাকে মৌলভীবাজার হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে নিহতের আত্মীয়-স্বজনরা লাশ নিয়ে বিকাল ৩ টার দিকে বাড়ির ফেরার সময় করাঙ্গী নদীর উপরের সাঁকোটি দিয়ে পারাপারের সময় সাঁকোটি ভেঙে যায়। এসময় মরদেহসহ সবাই পানিতে পড়ে যায়। এতে আব্দুল মতিন, সুমন, আশিকসহ ৬ জন আহত হয় এবং মৃতদেহ পানিতে তলিয়ে যায় ।
সাটিয়াজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে মরদেহের শেষকৃত্য সম্পন্ন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com