মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে ৩ পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১৯ মে, ২০১৪
  • ৫০৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে হত্যা মামলাসহ পৃথক ৩টি মামলার পলাতক আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস আই মোঃ কবির মিয়া ও এ এস আই সায়েক আহমদ পৃথক অভিযান চালিয়ে স্ত্রী হত্যা মামলার আসামী উপজেলার চন্ডীছড়া চা বাগান থেকে হারুন মুন্ডা (৩২) ও বন মামলার সাজাপ্রাপ্ত আসামী আহম্মদাবাদ ইউনিয়নের আমু বাগান থেকে সাজন (২০) কে গ্রেফতার করে। অপরদিকে বৃহস্পতিবার সকালে বি-বাড়ীয়া পৌর শহরের কাজীপাড়া থেকে টমটম ছিনতাইকারী হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউনিয়নের কদমতলী গ্রামের শিপন মিয়া (৩২) কে তার বায়রার বশত বাড়ী চুনারুঘাট পৌর শহরের বাঘমারা গ্রামের আরজু মিয়ার বাড়ী থেকে গ্রেফতার করে। এ ব্যাপারে শিপন মিয়া ও তার বায়রা আরজু মিয়ার বিরুদ্ধে বি-বাড়ীয়া সদর থানায় শাহজাহান মিয়া বাদী হয়ে টমটম ছিনতাইয়ের একটি মামলা দায়ের করে। ওই মামলায় শিপন মিয়াকে গতকাল বি-বাড়ীয়া থানায় হস্তান্তর করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com