মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট টাইম সোমবার, ১৯ মে, ২০১৪
  • ৪২৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে কৃষি অফিসের উদ্যোগে ধানের ফলন ব্যবধান কমিয়ে ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে মাঠ দিবসে অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ধান ফসলের ফলন ব্যবধান কমানো একটি অধিক ফলনের ধানের জমিতে ধান কেটে কৃষকদের উৎসাহ প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও কৃষি অফিসার।
গতকাল রবিবার বানিয়াচঙ্গ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ধান ফসলের ফলন ব্যবধান কমিয়ে অধিক ফলনকে সামনে রেখে উপজেলার থানা এলাকায় বিকালে মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, সহকারী কৃষি অফিসার মহি উদ্দিন, সাংবাদিক এস এম খোকন, জীবন আহমেদ লিটন, মাঠ কর্মকর্তা আব্দুল হালিম, আব্দুল আলিম প্রমূখ।
এর আগে কৃষি অফিসের ব্যবস্থাপনায় ফলনকৃত একটি জমিতে ধান কেটে কৃষকদের উৎসাহ প্রদান করেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ ও কৃষি অফিসার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com