শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মাধবপুরে অসহায়৩৫ পরিবার ঘরে বসে পেল খাদ্য সামগ্রী

  • আপডেট টাইম সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৪৮৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় অসহায় ৩৫ পরিবার কে খুজে বের করে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে চাঁদা তুলে ঘরে পৌছে দিল খাদ্য সামগ্রী। তারা খাদ্য সামগ্রী গ্রহনকারী কাউকে লাইনে দাড় করায়নি। ফটোও তুলেনি, নীরবে তারা অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এগুলো পৌছে দিয়ে আসেন। সোসাইটি ডেভেলপমেন্ট ক্লাব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের চাঁদার টাকায়, চাল, ডাল, আলু, তেল ও সাবান ক্রয় করে। উপজেলার চৌমুহনী, বহরা ইউনিয়নের ৩৫ টি অসহায় পরিবার খুজে বের করে তাদের মধ্যে বিতরণ করে।
ক্লাবের সভাপতি নাঈম উদ্দিন প্রিয় জানান, আমরা মানবিক কারনে অসহায়দের পাশে দাড়িয়েছি। ফটোসেশন করে বা লাইনে দাড় করিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করতে আমাদের বিবেক দেয়নি। সমাজে তাদের সম্মান আছে। তাই ক্লাব সমস্যরা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌছে দিয়েছে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে জন সচেতনতা সৃষ্টিতে সংগঠনের পক্ষে প্রচার পত্র ও এলাকায় মাইকিং করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com