সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

করোনা রোধে রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের ৭ম দিনের প্রচারণা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৭৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিট এর উদ্যোগে নোভেল করোনা ভাইরাস-এর সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে মাইকিং ও সচেতনতামূলক লিফলেট বিতরনে কাজ করে হবিগঞ্জ জেলা যুব রেড ক্রিসেন্ট এর সদস্যগন। সপ্তাহব্যাপী চলমান করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসেবে আজ ৭ম দিনে শহরের সবুজবাগ, চৌধুরী বাজার, বানিজ্যিক এলাকা, ঘাটিয়াবাজার, কোর্ট মসজিদ, ২নং পুল, শায়েস্তানগর, সরকারি বৃন্দাবন কলেজ রোড, বেবীস্ট্যান্ড এরিয়া, প্রেসক্লাব রোড, কোর্ট স্টেশন এরিয়া, নতুন বাস স্ট্যান্ডসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে হবিগঞ্জ জেলা যুব রেড ক্রিসেন্ট এর ৩০ জন স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে কাজ করে। উক্ত প্রচারনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিটের সম্মানিত সেক্রেটারী আতাউর রহমান সেলিম ও রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট এর যুব প্রধান আশিষ কুমার কুরি ও সাবেক যুব প্রধান পংকজ কান্তি দাশ পল্লবসহ যুব রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবক বৃন্দ। প্রচারনাকালে রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিটের সম্মানিত সেক্রেটারী আতাউর রহমান সেলিম সকলকে আতংকিত না হয়ে সর্বত্র সচেতন থাকতে বলেন। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম শিথিল রাখতে ব্যবসায়ীদের অনুরোধ করেন এবং সমাজের বিত্তবানদের এ দূর্যোগময় মূহুর্তে সকলের পাশে দাড়ানোর আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com