মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে আগুনে পুড়ে সর্বশান্ত দুটি পরিবার

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৫৭৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসত ঘরসহ ঘরে থাকা নগদ টাকা, ছাগল ও হাস-মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এতে য়তির পরিমাণ কয়েক লাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ১০টায় উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামের হাবিব উল্লার পুত্র ছাও মিয়ার বসত ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। আগুনের লেলিহান শিখায় ছাও মিয়া ও তার ভাই নশা মিয়ার ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা নগদ ২৪ হাজার টাকা, মালামাল, ৩টি ছাগল ও হাস-মুরগি পড়ে যায়। খবর পেয়ে পাড়া প্রতিবেশী ও গ্রামের লোকজন এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডের পুড়ে যাওয়া দুই পরিবারের লোকজন ঘটনার পর থেকে খোলা আকাশের নিচে বসবাস করছেন।
এদিকে বৃহস্পতিবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের দেখতে যান বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল ও স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলম। এ সময় তারা ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com