মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে চা শ্রমিক খুনের ঘটনায় পিতা-পুত্র গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৭৪২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বাঁশ চুরিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আরব আলী (৭৫) নামের এক বৃদ্ধ চা শ্রমিক খুন হন। এ ঘটনায় বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার আমতলী চা বাগান এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শুকয় উড়াংয়ের পুত্র সবিন উড়াং (৪০) ও তার পুত্র অজয় উড়াংকে (২০) গ্রেপ্তার করেছে বাহুবল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের আমতলী চা বাগান এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরব আলী ওই বাগানের মৃত হোসেন আলীর পুত্র।
এদিকে ঘটনার পরদিন নিহতের মেয়ে হালিমা আক্তার বাদী হয়ে দুই জনকে আসামি করে বাহুবল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ বুধবার সন্ধ্যায় উপজেলার আমতলী চা বাগান এলাকায় অভিযান চালিয়ে সবিন উড়াং ও তার পুত্র অজয় উড়াংকে গ্রেপ্তার করে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের আমতলী চা বাগানের আরব আলীর পুত্র বাবুল মিয়া ব্যবসায়ী প্রয়োজনে বাঁশ ক্রয় করে তার ঘরের পাশে রাখেন। ঘটনার দিন সে বাড়িতে ফিরে ঘরের পাশে বাঁশগুলো না পেয়ে খোঁজাখুজি শুরু করলে পার্শ্ববর্তী বাসিন্দা সবিন উড়াংয়ের ঘরের পাশে দেখতে পান। এসময় বাবুল মিয়া সবিন উড়াংকে কারণ জিজ্ঞেস করলে তাদের মাঝে কথাকাটি শুরু হয়। এক পর্যায়ে সবিন উড়াং ও তার পুত্র অজয় উড়াং বাবুলের উপর হামলা চালায়।
তৎক্ষণাৎ এই ঘটনার খবর পেয়ে বাবুলের পিতা দৌড়ে ঘটনাস্থলে আসেন। এসময় সবিন উড়াং আরব আলীর পেটে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আরব আলীকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত মৌলভীবাজার সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিষয়টি জানার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত আসামি দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদেরকে বৃহস্পতিবার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com