মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

ফান্দাউক দরবার শরীফের বার্ষিক মাহফিল শুক্রবার থেকে শুরু হচ্ছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৪৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ফান্দাউক দরবার শরীফের পীরে কামেলে মোকাম্মল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ আবদুস ছাত্তার নকসে বন্দী (রঃ) ও পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক (মাসুম) নকসে বন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) দ্বয়ের দুই দিনব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল আগামী শুক্রবার (১৩ মার্চ) থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যে বিশাল প্যান্ডেল নির্মাণসহ মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী মাহফিলে দেশের খ্যাতিমান ইসলামী চিন্তাবিদগণ ওয়াজ নসিহত করবেন। মাহফিলের সার্বিক নিরাপত্তায় আইন-শৃংখলা বাহিনী ও মুসল্লিদের স্বাস্থ্য সেবায় সার্বক্ষণিক মেডিকেল টিম নিয়োজিত থাকবে। প্রতি বছর এ মাহফিলে লাখো মুসল্লির উপস্থিতিতে মুখরিত হয় বিধৌত ফান্দাউক দরবার শরীফ। মাহফিলকে সফল করতে দরবার শরীফের ভক্ত মুরিদ ও আগত সকল মুসল্লিগনের প্রতি আহবান জানিয়েছেন দরবার শরীফ কর্তৃপক্ষ। রবিবার বাদ ফজর গদ্দীনিশীন আলহাজ্ব মাওলানা সৈয়দ ছালেহ আহমেদ (মামুন) আখেরী মোনাজাত পরিচালনা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com