বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

ধুলিয়াখালে তুচ্ছ ঘটনা নিয়ে ২ শ্রমিককে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল দূর্বৃত্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালে তুচ্ছ ঘটনা নিয়ে দুই শ্রমিককে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল দূর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গতকাল বুধবার সকাল ৮টায় এ ঘটনাটি ঘটে।
আহতরা হলো, উপজেলার রাঙ্গেরগাঁও গ্রামের শানু মিয়ার পুত্র জুনায়েদ (১৮), বাদশা মিয়ার পুত্র শাকিল মিয়া (১৯)। গতকাল ওই সময় ধুলিয়াখাল এলাকায় বালুর চড়ায় কাজ করার সময় ধুলিয়াখাল গ্রামের তাহির খানের পুত্র আব্বাস আলী খানসহ ১০/১৫ জন লোক তাদের উপর অর্তকিত হামলা চালায়। এক পর্যায়ে তাদেরকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা আশংকাজনক। খবর পেয়ে সদর থানার এসআই খুর্শেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে সদর থানার ওসি মাসুক আলী বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com