মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

অস্ত্র মামলায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান বুলবুলের ১০ বছরের কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৮৫ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খানকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে এ রায় দেন হবিগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মোহাম্মদ শহিদুল আমিন।
কারাদন্ডপ্রাপ্ত বুলবুল খান শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের মৃত ছুরক আলীর পুত্র।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৫ মার্চ গভীর রাতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি সৈয়দ আবুল হাশেম নেতৃত্বে একদল র‌্যাব অভিযান চালায়। তার স্বীকারোক্তি মতে বাড়ির একটি সোফার নীচ থেকে একটি অবৈধ রিভলভার উদ্ধার করা হয়। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ। রাষ্ট্রপক্ষের ২২ জন সাক্ষীর মধ্যে ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে বিজ্ঞ বিচারক ওই রায় ঘোষনা করেন। রায় ঘোষনা কালে আসামী বুলবুল খান আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রেপক্ষের মামলা পরিচালনা করেন এপিপি আব্দুল মতিন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডঃ জয়নাল আবেদীন। রায়ের পর আসামীকে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com