শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩ নবীগঞ্জে কলেজ ছাত্র হত্যাকান্ড প্রধান আসামীসহ গ্রেফতার ৩ নবীগঞ্জে আনসার ভিডিপি অফিস দুর্নীতির আখড়া বাহুবলে জ্বালানি সংকট ॥ উৎপাদন ও পর্যটন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের বার্মিংহাম মিডল্যান্ডস বাংলা প্রেসক্লাব নির্বাচন জিয়া সভাপতি, আতিক সেক্রেটারি, লিমন ট্রেজারার ব্যারিস্টার জাকারিয়ার ইংল্যান্ড এন্ড ওয়েলস এর দ্যা অনারেবল সোসাইটি অফ লিঙ্কন’স ইন থেকে কল টু দ্যা বার সম্পন্ন হবিগঞ্জে রেমিট্যান্সে নতুন রেকর্ড চলতি অর্থবছরে এসেছে ২১ কোটি ৭৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার শাহজিবাজারে বসত ঘরে আগুন ॥ ১০ লাখ টাকার ক্ষতি নবীগঞ্জে জেলা প্রশাসকের সাথে সুধীজন ও সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ৩৬ বোতল মদ ও ৩০ কেজি গাঁজা উদ্ধার

হবিগঞ্জে নতুন মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাচ্ছেন ৩৬ জন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুই বছর ধরে কয়েক দফা যাচাই-বাছাই শেষে সারা দেশে ১ হাজার ৩৭৯ জনের সাথে হবিগঞ্জের ৩৬ জন মুক্তিযোদ্ধাকে নতুন করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার।
তন্মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ২ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ৪ জন, নবীগঞ্জ উপজেলায় ১২ জন, বাহুবল উপজেলায় ২ জন, চুনারুঘাট উপজেলায় ১ জন, লাখাই উপজেলায় ১ জন, মাধবপুর উপজেলায় ১৪ জন।
রোববার (১৯ জানুয়ারী) একটি সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়।
মুক্তিযোদ্ধার তালিকায় নতুনদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার হাজী মো. আব্দুল মজিদ, মৃত আব্দুস ছামাদ খান।
আজমিরীগঞ্জ উপজেলার হরে কৃষ্ণ দাস, রঙ্গলাল দাস, পিতাম্বর দাস, রাকেশ চন্দ্র সরকার।
নবীগঞ্জ উপজেলার নরেন্দ্র কুমার দাশ, কালিপদ মহালদার, মোঃ সঞ্জব আলী, সৈয়দ আব্দুল মতিন, ডা. যোগেন্দ্র কিশোর বিশ্বাস, শাহ আবদুল গনি, মৃত আব্দুল আউয়াল চৌধুরী, মোঃ ইজাজ মিয়া, মরহুম দেওয়ান গোলাম ছরওয়ার হাদী গাজী, সত্য রঞ্জন দাশ, অহিদুর রহমান চৌধুরী, মৃত মাখন চন্দ্র দাশ। বাহুবল উপজেলার আ. খালেক, শাহ হারুন মিয়া। চুনারুঘাট উপজেলার মোঃ বশির মিয়া। লাখাই উপজেলার মো. আহাদ হোসেন, মাধবপুর উপজেলার মো. জসিম উদ্দিন, মরহুম গোলাপ খাঁন, ডা. সুখেন্দ্র দেবনাথ, আফিজ উদ্দিন, মরহুম মাহবুব উদ্দিন চৌধুরী, আবু সিদ্দিক মোহাম্মদ কবির, শহীদ নুর মিয়া ভূইয়া, মো. খুর্শেদ আলী, মৃত মোমরাজ মিয়া, দিলীপ কুমার পাল, শহীদ মকবুল আলী, শহীদ সিরাজ মিয়া, শহীদ মো. জারু মিয়া, মরহুম খুর্শেদ আলম চৌধুরী। এরা প্রকৃত মুক্তিযোদ্ধা হলেও এতদিন তাদের নাম গেজেটভূক্ত হয়নি। তাদের নামে ইস্যু করা হয়নি সনদ। ফলে তাঁরা সরকারি কোনো সুযোগ-সুবিধা পাননি। উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই কমিটির সুপারিশের পর এবার তাদের নাম গেজেটভূক্তির সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। গত ১০ ডিসেম্বর জামুকার ৬৬তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। শীঘ্রই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জামুকার চেয়ারম্যান আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, ‘উপজেলা কমিটির যাচাই-বাছাই শেষে জামুকার সুপারিশের ভিত্তিতে প্রথম দফায় সারাদেশে এক হাজার ৩৭৯ জনকে মুক্তিযোদ্ধার গেজেট করার সিদ্ধান্ত হয়েছে। শীঘ্রই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এরপরই তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com