সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ডাঃ মুশফিক চৌধুরী কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হওয়ায় নবীগঞ্জে আনন্দ মিছিল

  • আপডেট টাইম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৮১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডা. মুশফিক হুসেন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের সর্বস্তরের নেতৃবৃন্দের উদ্যোগে নবীগঞ্জে শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে আনন্দ মিছিলটি নবীগঞ্জ শহর প্রদক্ষিন শেষে আব্দুল মতিন চৌধুরী স্কয়ারে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ উজ্জ্বল সরদারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সালেহ জীবনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগ নেতা রেজা আহমেদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লাক তালুকদার, মিন্টু দেব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন খান, প্যানেল চেয়ারম্যান খালেদ মোশারফ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাগর খান, অলক রায় জীবন, জুবায়ের আহমেদ তালুকদার শাহীন, তারেক খান, মনু মিয়া, সাইফুর চৌধুরী, সিফন মিয়া, দবিরুল ইসলাম দবির, এস এস দুলাল, সিফন সরদার, জাহেদ চৌধুরী, শেখ সুয়েব, জসিম চৌধুরী, মোজাম্মেল চৌধুরী, জাবরুল খান, জিহাদ চৌধুরী, সিফু আহমেদ, মির্জা জাহাঙ্গীর ও তারেক রহমান প্রমূখ। মিছিলে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী পরিবারের দুই শতাধিক নেতাকর্মী। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com