সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৬০১ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে উপজেলার মদনপুর গ্রামে অতিরিক্ত মদ খেয়ে মুল্লুক আহমেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মুল্লুক আহমেদ উপজেলার মদনপুর গ্রামের শওকত মিয়ার পুত্র। স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর রবিবার রাত ১টার দিকে নুরপুর ইউনিয়নের মদনপুর গ্রামে রুবেল মিয়ার বাড়িতে এঘটনাটি ঘটে। রাতে মদনপুর গ্রামে মুল্লুক আহমেদ, কালাম মিয়া ও রুবেল মিয়াসহ তিন বন্ধু মিলে মদপান করে। এ সময় মুল্লুক আহমেদ অতিরিক্ত মদপান করে মৃত্যুর কুলে ঢলে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেন ও একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে। জিজ্ঞাসাবাদের জন্য কালাম মিয়া ও রুবেল মিয়াকে আটক করে ও নিহতের লাশটি থানায় নিয়ে আসে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com