সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ট্রেন দূর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা আলী মোঃ ইউসুফ এবং সুহার পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষে আর্থিক সহযোগিতা প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৭৩২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ট্রেন দূর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা আলী মোঃ ইউসুফ এবং সুহার পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান।
গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী, হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ট্রেন দূর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা আলী মোঃ ইউসুফ এবং আদিবা আক্তার সুহার পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। জেলা জামায়াতের আমির আলহাজ্ব আব্দুর রহমান মাষ্টার অনুদানের টাকা আলী মোঃ ইউসুফের পরিবারের অভিভাবকে হাতে তোলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ কাজী মহসীন আহমদ, জেলা এসিসটেন্ট সেক্রেটারী এডঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা বারের এক্সিকিউটিভ কমিটির নির্বাচিত সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুন আইনজীবি এডঃ মোঃ হারুন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও আনোয়ারপুর এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় জেলা জামায়াতের আমির আলহাজ্ব আব্দুর রহমান মাষ্টার দূর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের পাশে বিত্তবানদেরকে এগিয়ে আশার আহ্বান জানান। পরিশেষে মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com