বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নজরুল একাডেমী হবিগঞ্জ জেলা শাখার সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৫৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নজরুল একাডেমী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় সুরবিতন মিলনায়তনে এ সংগীত অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি কবি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে এবং নজরুল একাডেমী সিলেট বিভাগীয় সমন্বয়নকারী আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় সংগীত সন্ধ্যায় অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী। সংগীত সন্ধ্যায় হবিগঞ্জ সুর বিতানের শিল্পীরা কবি নজরুল ইসলামের গান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে অনুভূমি প্রকাশ করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, মোঃ শাহীন মিয়া, ধর্মঘর ডিগ্রী অধ্যক্ষ আজগর আলী, অ্যাডভোকেট মনোয়ার আলী, মনমোহন দেবনাথ, আনোয়ার হোসেন চৌধুরী, হারুনুর রশিদ চুন্নু, মোহাম্মদ আলী মমিন প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব মমরাজ। অনুষ্ঠানে বক্তারা বলেন- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেন আমাদের চেতনা। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবনী সম্পর্কে তুলে ধরতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com