বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে ভুয়া কোর্ট ম্যারেজের কপি তৈরি করে লন্ডন প্রবাসীর স্ত্রীর সাথে প্রতারণা ॥ প্রতারককে ২ বছরের সাজা দিলেন ভ্রাম্যমান আদালত

  • আপডেট টাইম বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৭৮২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ভুয়া এফিডেভিট তৈরী করে প্রতারনার অভিযোগে শামীম মিয়া (২৮)কে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দন্ডাদেশপ্রাপ্ত শামীম মিয়া। উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের ম”ত ছিদ্দিক মিয়ার পুত্র
সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ১৫ তারিখ উপজেলার গুমগুমিয়া গ্রামের বাহাদুর আলীর কন্যা লুৎফা আক্তারের সাথে একই উপজেলার পাইকপাড়া গ্রামের আওলাদ মিয়ার পুত্র লন্ডন প্রবাসী গোলাম মোস্তফার বিয়ে হয়। লুৎফা আক্তারের অভিযোগ- বিয়ের পর তার স্বামী গোলাম মোস্তফা ফের চলে যান লন্ডনে। সুন্দরভাবেই চলছিল তাদের সংসার। কিন্তু সুন্দর সংসার ভাঙতে মরিয়া হয়ে উঠে গুমগুমিয়া গ্রামের শামীম মিয়া। সে লুৎফা আক্তারের সাথে তার ছবি সংযুক্ত করে একটি ভুয়া এফিডেভিট তৈরী করে। ২০১২ সালের ২৭ জুন তারিখ দিয়ে তৈরী করা এফিডেভিটে উল্লেখ করে লুৎফার সাথে তার প্রেমের সর্ম্পক ছিল এবং ওই তারিখে সে ৫০ হাজার টাকা দেনমোহর সাব্যস্থ ক্রমে হবিগঞ্জ নোটারী পাবলিকের কার্য্যালয়ে হাজির হয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। কিš’ এসব কিছুই জানতো না লুৎফা। এদিকে সম্প্রতি শামীম মিয়া এফিডেভিটের কপি এলাকার বিভিন্ন মানুষকে দেখায় এবং প্রচার করে লুৎফার সাথে ২০১২ সালে তার বিবাহ হয়েছে এমনকি লুৎফার স্বামী প্রবাসী গোলাম মোস্তফার ফেসবুক ম্যাসেঞ্জারে এই ভুয়া এফিডেভিটের কপি পাঠায়। এ ঘটনায় গত চলতি মাসের ২২ তারিখ নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে লুৎফা আক্তার। এরই প্রেক্ষিতে গত সোমবার রাতে নবীগঞ্জ থানার এস আই কাওসার আলমসহ একদল পুলিশ নবীগঞ্জ শহরতলীর নতুন বাজার মোড় থেকে শামীম মিয়াকে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমান আদালতের কার্যালয়ে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান ভূয়া এফিডেভিট তৈরী করে প্রতারণার অভিযোগে ধৃত শামীম মিয়াকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com