শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩ নবীগঞ্জে কলেজ ছাত্র হত্যাকান্ড প্রধান আসামীসহ গ্রেফতার ৩ নবীগঞ্জে আনসার ভিডিপি অফিস দুর্নীতির আখড়া বাহুবলে জ্বালানি সংকট ॥ উৎপাদন ও পর্যটন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের বার্মিংহাম মিডল্যান্ডস বাংলা প্রেসক্লাব নির্বাচন জিয়া সভাপতি, আতিক সেক্রেটারি, লিমন ট্রেজারার ব্যারিস্টার জাকারিয়ার ইংল্যান্ড এন্ড ওয়েলস এর দ্যা অনারেবল সোসাইটি অফ লিঙ্কন’স ইন থেকে কল টু দ্যা বার সম্পন্ন হবিগঞ্জে রেমিট্যান্সে নতুন রেকর্ড চলতি অর্থবছরে এসেছে ২১ কোটি ৭৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার শাহজিবাজারে বসত ঘরে আগুন ॥ ১০ লাখ টাকার ক্ষতি নবীগঞ্জে জেলা প্রশাসকের সাথে সুধীজন ও সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ৩৬ বোতল মদ ও ৩০ কেজি গাঁজা উদ্ধার

বাউসা ইউনিয়ন ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৫৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নবীগঞ্জ উপজেলা বাউসা ইউনিয়ন ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ধুলচাতল তাজিয়া মোবাশ্বিরিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ তালামীযে ইসলামিয়া বাউসা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পুর্বে ফলাফল ঘোষণা করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, হযরত মাওঃ শাহ্ সাদিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, হযরত মাওঃ হোসাইন আহমেদ। হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অত্র ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিযোগিতার ১০ পাড়া গ্রুপের প্রথম স্থান অর্জন করে বদরদি গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান এবং ৫ পাড়া গ্রুপের প্রথম স্থান অধিকার করে একই মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মোঃ মারুফ চৌধুরী। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কাছ থেকে ক্রেস্ট ও নগদ অর্থ গ্রহণ করে বিজয়ী মোঃ আশিকুর রহমান ও মোঃ মারুফ চৌধুরী।
উল্লেখ্য, যুক্তরাজ্য লেবার পার্টি নেতা বদরদি দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ফয়সল হোসেন চৌধুরী (এমবিই) ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরী’র অর্থায়নে প্রতিষ্ঠাকাল থেকেই পরিচালনা হয়ে আসছে বদরদি দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com