শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩ নবীগঞ্জে কলেজ ছাত্র হত্যাকান্ড প্রধান আসামীসহ গ্রেফতার ৩ নবীগঞ্জে আনসার ভিডিপি অফিস দুর্নীতির আখড়া বাহুবলে জ্বালানি সংকট ॥ উৎপাদন ও পর্যটন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের বার্মিংহাম মিডল্যান্ডস বাংলা প্রেসক্লাব নির্বাচন জিয়া সভাপতি, আতিক সেক্রেটারি, লিমন ট্রেজারার ব্যারিস্টার জাকারিয়ার ইংল্যান্ড এন্ড ওয়েলস এর দ্যা অনারেবল সোসাইটি অফ লিঙ্কন’স ইন থেকে কল টু দ্যা বার সম্পন্ন হবিগঞ্জে রেমিট্যান্সে নতুন রেকর্ড চলতি অর্থবছরে এসেছে ২১ কোটি ৭৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার শাহজিবাজারে বসত ঘরে আগুন ॥ ১০ লাখ টাকার ক্ষতি নবীগঞ্জে জেলা প্রশাসকের সাথে সুধীজন ও সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ৩৬ বোতল মদ ও ৩০ কেজি গাঁজা উদ্ধার

বানিয়াচংয়ে মোটরযান আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা ॥ মামলা ও অর্থদন্ড

  • আপডেট টাইম বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলায় মোটরযান আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে। অভিযানে রেজিষ্ট্রেশনবিহীন মোটর সাইকেল, ইজিবাইক, ব্যাটারিচালিত ৭টি অটোরিক্সা আটক করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ৪ জন মোটর সাইকেল আরোহীকে জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে বানিয়াচঙ্গ উপজেলার নতুন বাজারের বিভিন্ন পয়েন্টে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন খন্দকার, সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মতিউর রহমান খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় বিভিন্ন যানবাহনকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৭৫ ধারায় মোটর সাইকেল চালক আবুল খায়েরকে ৫ হাজার টাকা, দীপু বণিককে ৫ হাজার টাকা, মুক্তার হোসেনকে ৫ হাজার টাকা ও পারভেজ মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অটোরিক্সা চালকদের বিরুদ্ধেও অভিযান চালানো হয়। বাজারের কয়েকটি পয়েন্ট থেকে ৭ জন অপ্রাপ্ত বয়স্ক অটোরিক্সা চালকদের গাড়িসহ আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। একই সময়ে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৩৯ ও ৫২ ধারায় মেসার্স সহিবুর স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার বলেন, সড়কে শৃংখলা ফেরাতে ও সড়ক পরিবহন আইন কার্যকর করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন বানিয়াচঙ্গ থানার এসআই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com